ঢাকাMonday , 22 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সন্তানকে খুঁজে না পেয়ে মায়ের আহাজারি, নিখোঁজ পারভেজের সন্ধান চায় পরিবার

Link Copied!

৬৮

হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার গুচ্ছগ্রাম কলোনির বাসিন্দা আবি আবদুল্লাহর মেজো ছেলে মোঃ পারভেজ গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, গতকাল দুপুরে মাঝির কাছে টাকা আনতে গিয়ে নগদ বিশ হাজার টাকা ও শার্ট গেঞ্জি মায়ের জন্য শাড়ি নিয়ে ফজুমিয়ার হাট পযন্ত আসছে, পরে তার ছোট বোন ফোন দিলে প্রথমে রিসিভ হলেও কিছুক্ষণ পরে মোবাইলে ফোন যায়নি।এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না

পারভেজের।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি, সম্ভাব্য স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সন্তানের খোঁজ না পেয়ে তার মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিখোঁজ পারভেজের বাবা আবি আবদুল্লাহ জানান, “গতকাল রাত থেকে আমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোনো তথ্য পাইনি। কেউ যদি আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করছি।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিখোঁজ পারভেজকে দ্রুত খুঁজে বের করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচার চালানো হচ্ছে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি পারভেজের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।একটি সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার, আর মায়ের চোখে শুধুই সন্তানের ফিরে আসার আক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।