ঢাকাThursday , 14 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩

Link Copied!

১২৩

এম জাফরান হারুন::

হানি ট্র্যাপে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাহার খান, কবির হোসেন ও যুবলীগ নেতা রাসেল তালুকদার সহ তিনজনকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার দেখানো হয় তাদেরকে।

পুলিশ জানায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায় করে। পরবর্তীতে আরও টাকা দাবি করলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনানী এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হানি ট্র্যাপ সংক্রান্ত বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা একজন চাকরিজীবীর কাছ থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। (১৩/০৫/২০২৬)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।