ঢাকাTuesday , 21 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ব্যবসায়ী হোসেন বাবুর্চির সুষ্ঠু বিচারের দাবি

Link Copied!

৫১

হাবিবুর রহমান লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের ব্যবসায়ী ও আয়োজন ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হোসেন বাবুর্চি প্রতিপক্ষের দায়ের করা একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হোসেন বাবুর্চি দীর্ঘদিন ধরে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে আসছেন। জীবিকার তাগিদে তিনি ফজুমিয়ারহাট বাজারে ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করেন।
হোসেন বাবুর্চির ভাষ্যমতে, কয়েকদিন আগে তাঁর বাড়ির সামনে অবস্থিত শাহাবুদ্দিনের টি-স্টোর থেকে তাঁর স্ত্রী একটি ডিম কিনে আনেন। রান্নার সময় ডিমটি নষ্ট পাওয়া গেলে বিষয়টি জানাতে তাঁর স্ত্রী দোকানে গিয়ে শাহাবুদ্দিনের মায়ের কাছে ডিমটি দেখান। এ ঘটনার কিছুক্ষণ পর শাহাবুদ্দিন তাঁদের বাড়িতে এসে উত্তেজিত আচরণ করেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং মামলা দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর।
পরবর্তীতে হোসেন বাবুর্চি জানতে পারেন, শাহাবুদ্দিন লক্ষ্মীপুর আদালতে তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক। এ কারণে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাহাবুদ্দিন। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার দোকান থেকে হোসেনের স্ত্রী একটি ভালো ডিম কিনে নিয়ে গিয়েছিলেন। পরে এসে বলেন ডিমটি নষ্ট। বিষয়টি দেখার জন্য আমি তাঁদের বাড়িতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করেন। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আদালতে মামলা করেছি।”
এ ঘটনায় উভয় পক্ষই নিজেদের অবস্থানের পক্ষে দাবি করেছেন। স্থানীয়দের মতে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
হোসেন বাবুর্চি প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং মিথ্যা মামলার হয়রানি থেকে আমাকে ও আমার পরিবারকে মুক্তি দেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।