ঢাকাFriday , 4 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে মাদক জুয়া বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত 

Link Copied!

৫০

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকোট দশঘরিয়া ইউনিয়নে মাদক এবং জুয়া বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকালে পরকোট দশঘরিয়া ইউনিয়ন বহু মুখি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক এবং জুয়া বিরোধী সমাবেশ শেষে র‍্যালি দশঘরিয়া বাজারে প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পরকোট হাই স্কুলের সভাপতি

বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ ইউনুছ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, দশঘরিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী,

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিন প্রমুখ।

 

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাই, সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পায়। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নিজ নিজ এলাকায় মাদক সংক্রান্ত তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনায় বক্তারা বিশেষভাবে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের প্রতিটি স্তর থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়।প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লড়াই কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়-এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকার সমন্বয়ে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।