ঢাকাMonday , 6 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নদী পার হতে গিয়ে নারীর মৃত্যু, চার ঘণ্টা পর মরদেহ উদ্ধার।

Link Copied!

৭৪

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় ছোট যমুনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে শাহিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, শাহিদা বেগম নদী সাঁতরে পার হওয়ার উদ্দেশ্যে পানিতে নামেন। নদীর মাঝামাঝি পৌঁছালে তিনি তীব্র স্রোতে ভেসে গিয়ে একপর্যায়ে পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তা সম্ভব হয়নি।

খবর পেয়ে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার তল্লাশির পর নদী থেকে শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, একটি ব্যক্তিগত বিশ্বাস বা মানত পূরণের উদ্দেশ্যে তিনি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত শাহিদা বেগম নওগাঁর দেবীপুর এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। তার এক সন্তানের বয়স ৮ বছর এবং অন্য সন্তানের বয়স ৩ বছর।

নওগাঁয় নদী পার হতে গিয়ে নারীর মৃত্যু, চার ঘণ্টা পর মরদেহ উদ্ধার।টনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।