ঢাকাTuesday , 1 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ঐক্যবদ্ধ মঞ্চে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন কিন্তু বক্তব্যে ক্ষোভ

Link Copied!

৮২

“সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ মঞ্চে। কিন্তু নেতাদের বক্তব্যে ক্ষোভ ফুটে উঠেছে। ঐক্যের সুবাতাস বইতে শুরু করলেও কেমন জানি ভিতরে ভিতরে ক্ষোভ ফুঁসে রাখছেন নেতাকর্মীরা। তবে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়েছে।

মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর বেলা ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐক্যের ডাক দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার উপস্থিত থেকে ঐক্যের কথা বলেন এবং সবাইকে ভেদাভেদ ভুলে ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সাবেক এমপি বলেন- এ আসনে আমাকে ঠকানো হয়নি, বাউফলের জনগণ ও বিএনপিকে হারানো হয়েছে। তিনি আরও বলেন- আমার কোনো দুঃখ নেই, আগামী স্থানীয় নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন।

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক এমপি প্রার্থী সালমা আলম লিলি, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গনি সিকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম মৃধা, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি লিটন খান, সাবেক যুবদলের সভাপতি জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ওয়াদুদ প্রফেসর, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম, রায়হান আকাশ, রাফা, মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।