ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে স্কুল মাঠে কোরবানির গরুর হাট না বসাতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ

গিয়াস উদ্দিন গাজী
মে ২০, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

৪৩

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকুল হাইস্কুলের মাঠে কোরবানির গরুর হাট যাতে না বসে তাহার অনুরোধ জানিয়ে লিখিত অভিযোগ করেছেন মৃত ইছাহাক হাওলাদারের ছেলে সুজন হাওলাদার নামে এক ব্যক্তি।

বুধবার (২০ মে) দুপুরের দিকে পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) বরাবর এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে সুজন হাওলাদার বলেন- আমার বাড়ির পাশে ইন্দ্রকুল হাইস্কুল, যাহার এস এ খতিয়ান নং ৯৯৩, দাগ নং ৪৮০। এই দাগের মধ্যে ইন্দ্রকুল হাইস্কুল। যাহা আমার বাবার সম্পত্তি। উক্ত সম্পত্তি আমার বাবা মৌখিক ভাবে স্কুলে দান করেন। স্কুলের চারপাশে ৮ ফুট উচ্চতা প্রাচীর করা বাউন্ডারি এবং স্কুলের যাতায়াতের একটি মাত্র গেট। সেই মাঠে কোরবানির জন্য গরুর হাট বসার জন্য ডাক আনা হয়েছে। বাজারের মধ্যেই গরুর হাট বসার জন্য খোলামেলা জায়গা রয়েছে। যাতে উক্ত বাউন্ডারির মধ্যে গরুর হাট বা অন্য কোনো পশুর হাট না বসতে পারে সেই জন্য পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) বরাবর অনুরোধ জানিয়ে আমি একটা অভিযোগ দিয়েছি। মাঠে যদি গরুর হাট বা অন্য কোনো পশুর হাট বসে তাহলে মাঠ তথা স্কুলের পরিবেশ ও পরিচ্ছন্নতার বিনষ্ট হবে। এব্যাপারে স্কুল প্রধান শিক্ষকের কাছেও অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে স্কুল প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করে কথা না বলায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন- স্কুল মাঠে সাধারণত গরুর হাট বসানোর সুযোগ নেই। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।