বিজয়নগরে ১৯০৫ পিস ইয়াবা ৩, বোতল এসকাফ সহ জসিম খা নামে কুখ্যাত মাদক ব্যবসায়ী ০১ গ্রেপ্তার।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)এর অভিযানে ১,৯০৫ পিস ইয়াবা ও ৩ বোতল এসকাফ সিরাপসহ মোঃ জসিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত মোঃ জসিম বিজয়নগর উপজেলার মিরাসানি এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১৩.১৫ ঘটিকায় মিরাসানি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জসিমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ১০টি জিপার প্যাকেটে রক্ষিত ১,৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট...
৬০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)এর অভিযানে ১,৯০৫ পিস ইয়াবা ও ৩ বোতল এসকাফ সিরাপসহ মোঃ জসিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মোঃ জসিম বিজয়নগর উপজেলার মিরাসানি এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১৩.১৫ ঘটিকায় মিরাসানি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জসিমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ১০টি জিপার প্যাকেটে রক্ষিত ১,৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি শপিং ব্যাগে থাকা ৩ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।