ঢাকাMonday , 14 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগর সিএনজিতে মাদক বহন ৫০০০ ইয়াবাসহ ০৫ মাদক কারবারী গ্রেফতার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মোঃ আজগর আলীর ছেলে কবির হোসেন, মোঃ তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফয়েজের ছেলে হান্নান কাজী ওরফে রুবেল, মৃত সেলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে সহিদ ভূঁইয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।