ঢাকাWednesday , 2 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া

Link Copied!

১১

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া

আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

উক্ত সমন্বয় সভায় আসন্ন শুভ জন্মাষ্টমী উদযাপন নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালন করার জন্য সনাতন সম্প্রদায়ের নেতৃবৃ্ন্দ জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সমন্বয় সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।