ঢাকাWednesday , 2 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল

কামাল খান
September 2, 2026 12:31 pm
Link Copied!

২৬

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী (দৈনিক যুগান্তর) ও সাহাদাত হোসেন কামাল (কামাল খান)কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর পরিচিতি সভা এবং শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ- সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান,সহ-দপ্তর সম্পাদক রহিম উদ্দিন মুন্না, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, -সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম আকবরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক ঃ মাওলানা আব্দুল হাসিব, সদস্য মজির উদ্দিন, মোঃ সেবুল হোসেন,, খালেদ আহমদ, সাজ্জাদ আজির, তাওহীদ উদ্দিন, এম,এ মালেক, তবারক আলী, শারুফ উদ্দিন, লায়েক আহমদ, ও হারুনুর রশীদ। এরপর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুনির্মল সেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, প্রেসক্লাবের প্রদান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, উপদেষ্টা মাও. নুরুল হুদা। পৌর বিএনপি আট নম্বর ওয়ার্ড সহ সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঈমানী, সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান, বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহেদ আহমদ রিপন। পবিত্র কেরআন তেলাওয়াত করেন মাও,. আব্দুল হাসিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।