ঢাকাWednesday , 8 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জের জুন/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

৮৪

কামাল খান

অদ্য ০৮ জুলাই ২০২৬ খ্রি. সিলেট রেঞ্জের জুন/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এ সময় রেঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি মহোদয় জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও মুলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সভার সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সর্বদা জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।