ঢাকাTuesday , 12 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জাতি জানতে চায় -ইসলামী আন্দোলন বাংলাদেশ

Link Copied!

১৪৬

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ভারত আবারো সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পতিত ফ্যাসিবাদের আমলে নিয়মিত এই ধরণের হত্যাকাণ্ড ঘটতো। এই সরকারের আমলেও তা শুরু হয়েছে। আমরা জানতে চাই, এই হত্যাকাণ্ডের পরে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? বিএনপি সরকারও ফ্যাসিবাদের মতো নতজানু নীতি অনুসরণ করুক তা জাতি প্রত্যাশা করে না।

১১ মে ২০২৬, সোমবার, এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, ভিন্ন রাষ্ট্রের নৃশংসতা থেকে নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষা করা যে কোন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রধান কাজ। সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করে ভারত বারংবার দেশের সার্বভৌমত্বের ওপরে প্রশ্নবোধক চিহ্ন একে দিচ্ছে।
ঘটনার পরে আমরা সরকারের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করেছি। সরকারের গৃহীত পদক্ষেপ দেখতে চেয়েছি। কিন্তু আমাদের হতাশ হতে হয়েছে। আমরা সরকারকে বলবো, এই বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়টি উত্থাপন করুন। নতজানু হবেন না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমরা কোন নতজানু সরকার দেখতে চাই না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।