ঢাকাWednesday , 6 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিটিসিএল যশোর অফিসে চুরির ঘটনায় তিনজন আটক

Link Copied!

১১১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

বিটিসিএল যশোর অফিস থেকে গ্রাহকের টেলিফোন সংযোগের জন্য স্থাপন করা ডিপি বক্স চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ভাঙারি ব্যবসায়ী। আটককৃতদের কাছ থেকে ওই বক্সের ভেতর থেকে খুলে নেওয়া তামার তার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, চৌগাছার কুলিয়া গ্রামের মৃত মোশারফের ছেলে বর্তমানে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হাসেম আলী (৪১), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্লার ছেলে শুকুর আলী (৪৩) এবং শংকরপুর হারান বস্তির মজিদ শেখের ছেলে ইউনুস আলী (৩৭)।

বিটিসিএল যশোর অফিসের বার্তাবাহক মঙ্গলবার কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ৬ এপ্রিল রাতে তাদের অফিসের ডিপি বক্স চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ডিপি বক্স খুলে রিকশায় করে নিয়ে চলে যায়। গত সোমবার দুপুরে যশোর মনিহারের বিপরীতে একটি বাস কাউন্টারের সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে হাসেম চুরির কথা স্বীকার করে এবং দুটি ভাঙারির দোকানে বিক্রির কথাও জানায়। এরপর তাকে নিয়ে শংকরপুরে অপর আসামি শুকুর আলী ও ইউনুস আলীর ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ডিপি বক্সের ভেতরে থাকা তামার তার জব্দ করা হয়। পরে তাদেরকেও এ মামলায় আটক করা হয়।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।