ঢাকাThursday , 21 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

২০১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের বাঁশ বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অন্যত্র মাথায় ধারালো দা’এর কোপের আঘাতে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, বেনাপোল- যশোর মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নীচের নয়ন ঝিলে একটি লাশ পড়ে আছে শুনে আমি সহ পুলিশের একটি টিম গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।