ঢাকাWednesday , 27 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

Link Copied!

৮৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-

চাঁদা না দোয়াই যশোর শহরের আরবপুর-বাঁশহাটা এলাকায় ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে মামলার ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার আলমনগরের জিয়াউল হক, আরবপুর এলাকার কামাল হোসেন ও একই এলাকার সায়াদ হোসেন । পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,যশোর শহরের বিবি রোড এলাকার বাবলু তালুকদার যশোরের পুরাতন কসবা মৌজার বাঁশহাটা এলাকায় ভাড়া নেওয়া ও নিজস্ব জমিতে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে ওয়েলডিং ও লেদ ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন। ওই জমির একটি অংশ নিয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে।

গত ২৪ মে সকাল ১১টা ১০ মিনিটে ৪০ থেকে ৫০ জনের একটি দল লোহার রড, শাবল, হাতুড়ি ও গ্রাইন্ডার মেশিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা দুটি প্রতিষ্ঠানে প্রবেশ করে লেদ মেশিন, বিভিন্ন মালামাল, অফিস কক্ষ ও কারখানার স্থাপনা ভাঙচুর করে।

বাবলু তালুকদারের দাবি, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও কর্মচারীরা বাধা দিতে পারেননি। ভাঙচুরে মেশিন ও মালামালের প্রায় ৭০ লাখ টাকা এবং বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামে আরও ৬ লাখ টাকার ক্ষতি হয়।

এছাড়া অফিস কক্ষের ড্রয়ার থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়ে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।