ঢাকাMonday , 15 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে গৃহবধূ মীমের রহস্যজনক মৃত্যু: মামলা হওয়ার ৬দিন পরও গ্রেফতার হয়নি অভিযুক্তরা

Link Copied!

১৫৯

হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মারিয়া আক্তার মীমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও মামলার অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

জানা যায়, আলেকজান্ডার ইউনিয়নের মাহাদ হোসেন মাঝি বাড়ির হানিফের ছেলে মাহিম হোসেনের সঙ্গে পৌর আলেকজান্ডারের চর সেকান্তর এলাকার আবদুল মালেকের একমাত্র মেয়ে মারিয়া আক্তার মীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রায় সাত থেকে আট মাস ধরে তাদের দাম্পত্য জীবন চলছিল।

গত সপ্তাহে হঠাৎ করে মারিয়া আক্তার মীমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। মাহিম হোসেনের পরিবারের দাবি, মীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের মা বাদী হয়ে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহতের পরিবার দাবি করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক। একই দাবিতে স্থানীয় এলাকাবাসীও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা বলেন, “আমরা আমাদের মেয়ের মৃত্যুর সঠিক বিচার চাই। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”এলাকাবাসীরও একই দাবি—ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘা এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।