ঢাকাMonday , 29 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেনসিডিলের মামলায় বেনাপোলে দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ড

Link Copied!

১৮৬

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-

বেনাপোলে ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

সাজাপ্রাপ্তরা আসামিরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান ও শার্শা উপজেলায় গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন।

সোমবার২৯জুন বিকালে বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই যশোরের শার্শা উপজেলায় বাগআঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের জনৈক সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক সুমন রহমান ও রুহুল আমিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আনোয়ারুল আজিম।
তদন্ত শেষে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দুই আসামি বিচার চলাকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।