ঢাকাMonday , 6 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত।

Link Copied!

৯৩

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নে সরকারি বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। এছাড়াও উপজেলা প্রশাসন, বিআরডিবি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।