ঢাকাThursday , 9 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল

Link Copied!

১০০

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

মাদক সেবন ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে চুরির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমিরথি গ্রামের সাহেব বাড়ির বাসিন্দা আনিছুর রহমান জুয়েল।
বুধবার (৭ জুলাই) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে জুয়েল বলেন,
একই বাড়ির তাজুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার (৪২) ও তার মেয়ে তাসবিন আক্তার (২০) পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সিধ কেটে স্বর্ণালংকার চুরির মিথ্যা অভিযোগ তুলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
জুয়েল বলেন ২রা জুলাই রাতে তাদের ঘরে চোর ঢুকছে বলে সকাল ৮টার সময় শিউলি ও তার মেয়ে তাসবিন আমার ঘরে গিয়ে আমাকে খোঁজ করতেছে আমি জিজ্ঞেস করলাম ভাবী কি হয়েছে। তিনি বলেন রাতে আনুমানিক ২/৩ টার সময় তুমি আমার ঘরে চুরির উদ্দেশ্যে ঢুকছো এবং আমার ও মেয়ের স্বর্ণের চেইন কানের দুল নিয়ে গেছো। আমি শিউলিকে জিজ্ঞেস করলাম আমার ঘর আর আপনার ঘরের দূরত্ব কাছাকাছি , আপনি রাতে বাড়ির অন্যান্য লোকজন নিয়ে আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করলেন না কেন? আপনার ঘরে চোর ঢুকছে রাতে আপনি শোর চিৎকার করেননি কেন? রাতে জিজ্ঞেস না করে এখন সকাল ৮টার সময় এসে জিজ্ঞেস করেন, তার মানে আপনি নাটক সাজিয়ে আমাকে অপমান অপদস্থ করছেন।
তিনি অভিযোগ করেন, শিউলী আক্তারের ছেলে ও তার সহযোগীরা এলাকায় মাদক সেবন ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। তিনি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

জুয়েল আরও দাবি করেন, সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা তার নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকার পাইপসহ বিভিন্ন স্যানিটারি সামগ্রী নিয়ে গেছে। এসব ঘটনা আড়াল করতেই তার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।
তিনি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানান এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও সোশ্যাল মিডিয়া অপপ্রচারের বিচার দাবি করেন।
পাশাপাশি তিনি বলেন, যদি প্রকৃতপক্ষে কোনো চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনারও আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।