ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে ১১০ কেজি গাঁজাসহ নয়দাল চন্দ্র দাস (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের লালা পুকুরের পূর্বপাশে দাসপাড়া কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কাশিনগর গ্রামের নয়দাল চন্দ্র দাসের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের চালান মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়দাল চন্দ্র দাসকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে...
৩৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে ১১০ কেজি গাঁজাসহ নয়দাল চন্দ্র দাস (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের লালা পুকুরের পূর্বপাশে দাসপাড়া কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিনগর গ্রামের নয়দাল চন্দ্র দাসের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের চালান মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়দাল চন্দ্র দাসকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।