ঢাকাWednesday , 2 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জে থানায় টোল প্লাজায় পুলিশের অভিযানে ১৪০ কেজি গাজাঁসহ ও প্রাইভেটকার ০২মাদক কারবারি গ্রেফতার 

Link Copied!

১১

ব্রাহ্মণবাড়িয়ার জেলা আশুগঞ্জে প্রাইভেটকারে করে ১৪০ কেজি গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২২-১২৩৮।

পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুর এলাকার কাজল মিয়ার ছেলে সজিব মিয়া।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।