ঢাকাFriday , 4 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ”

কামাল খান
September 4, 2026 3:52 pm
Link Copied!

৯৯

কামাল খান
সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহোদয় গত ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।

তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Soil Science বিষয়ে B.Sc. ও M.Sc. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে Stamford University, Dhaka থেকে Human Resource Management-এ MBA এবং ভারতের NALSAR University, Hyderabad থেকে Humanitarian Law বিষয়ে Diploma ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, স্পেশাল ব্রাঞ্চ, হাইওয়ে পুলিশ, র‍্যাব এবং খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি পুলিশ স্টাফ কলেজে Member Directing Staff (MDS) হিসেবে প্রশিক্ষণ ও কারিকুলাম বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জাতিসংঘের আইভরি কোস্ট ও দারফুর, সুদান মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর পেশাগত আগ্রহের মধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যয়ন, সংকট ব্যবস্থাপনা ও আধুনিক পুলিশিং উল্লেখযোগ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।