ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ মো. আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রানওয়ে বাজার (কানকুড়া) এলাকায় আফজাল ডাক্তারের দোকানের সামনে পাকা সড়ক থেকে ২৫০ বোতল স্কফ সিরাপসহ আরমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরমান বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ২৫০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


