জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেয়েছে যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শার্শা উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউনিয়ন পরিষদটি। বুধবার (৯ সেপ্টেম্বর) নিজামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করা হয়। জনাব মো. হুসাইন শওকত, পরিচালক (যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগ-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার ফল। পাশাপাশি...
৬৪
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেয়েছে যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শার্শা উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউনিয়ন পরিষদটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করা হয়। জনাব মো. হুসাইন শওকত, পরিচালক (যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগ-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করা হয়।
ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার ফল। পাশাপাশি ইউনিয়নবাসীর সচেতনতা ও সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।