ঢাকাSunday , 18 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২০ শে অক্টোবর রংপুরে প্রধানমন্ত্রী আগমনে যুবদলের জরুরী সভা:

Link Copied!

৪২

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর রংপুর আগমন উপলক্ষে ১৮ অক্টোবর ২০২৬ রংপুর মহানগর যুবদলের  উদ্দ্যেগে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন এর সভাপতিত্ব এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন,সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু। প্রধানমন্ত্রীর আগমনে যেন শৃংখলতা বজায় থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সকলে মিলে সহযোগিতা করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি রংপুর মহানগরীর তালিকাভূক্ত ৩৩ টি ওয়ার্ডে ১৬৪ টি পূজামন্ডপে মহানগর যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়,তারা প্রত্যেকটি পূজা মন্ডপের দায়িত্বে প্রতিনিধিদের সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বিক পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক যেন থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আর যুবদলের স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে স্ব স্ব থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সমন্বয় করে মনিটরিং করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।