ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

গিয়াস উদ্দিন গাজী
জুন ১৬, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

৪৬

এম জাফরান হারুন::

পটুয়াখালীতে পৌরশহরের নিউমার্কেট এলাকায় গার্মেন্টস ব্যবসার আড়ালে একজন ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা। অতপর র‍্যাব-৮ এর অভিযানে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও জাল নোট সহ সিটি ফ্যাশনের স্বত্বাধিকারী আসাদ মৃধা আটক হয়েছে। তিনি ব্যবসায়ী মোহাম্মদ আতাহার উদ্দিন মৃধার ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন জাল টাকার চোরাচালানকারী ও অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল পটুয়াখালী সদরের কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয় এবং সন্দেহভাজন হলে মোঃ আসাদ মৃধা কে আটক পূর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো জায়গায় রক্ষিত তার হেফাজতে থাকা ৩০ (ত্রিশ হাজার) টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক স্থানে তার দেখানো মতে টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসাদ মৃধাকে পটুয়াখালী থানায় জাল টাকা ও মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে আলাদা এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর স্কোয়াড্রন লিডার, কোম্পানী অধিনায়ক মোঃ রাশেদুল আহসান বলেন- মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।