ঢাকাTuesday , 8 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে গভীর রাতে বেকু দিয়ে প্রবাসীর ক্রয়কৃত জমি থেকে মাটি কাটার অভিযোগ,

Link Copied!

১১৬

নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায় গভীর রাতে বেকু দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজলুল করিম বাচ্চু নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেজাউল করিম (২২)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাটখিল থানায় দেওয়া লিখিত অভিযোগে রেজাউল করিম উল্লেখ করেন, রাত আনুমানিক ১টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সাকিনস্থ সেন্টার পয়েন্টের পেছনে একটি মালিকীয় ও ভোগদখলীয় সম্পত্তি থেকে বেকু দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছিল।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ আগস্ট গোলাম মাওলা নামে এক ব্যক্তি দলিলের মাধ্যমে সুন্দরপুর মৌজায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি প্রবাসে যাওয়ার সময় ওই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব রেজাউল করিমকে দিয়ে যান।

রেজাউল করিমের অভিযোগ, ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছিলেন ফজলুল করিমসহ তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বেকু দিয়ে জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

এ সময় ঘটনাস্থলে গিয়ে বিষয়টির প্রতিবাদ করলে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ, মারামারি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করায় কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে অভিযোগপত্রে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাটখিল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন রেজাউল করিম।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।