নওগাঁ সদরে ফেসবুক ছবি ব্যবহার করে ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি ও ব্ল্যাকমেইলের অভিযোগ।
মোঃ মমিন আলী | নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁ সদর উপজেলায় ফেসবুক থেকে সংগ্রহ করা ছবি ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করে একটি অশালীন ও সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভিডিওটি অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে ধারাবাহিকভাবে ভুক্তভোগীর কাছে অর্থ দাবি করছে। এ সময় হোয়াটসঅ্যাপ নম্বর (+91 95214 15372) থেকে ফোন ও যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে। টাকা...
৮
মোঃ মমিন আলী | নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ সদর উপজেলায় ফেসবুক থেকে সংগ্রহ করা ছবি ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করে একটি অশালীন ও সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভিডিওটি অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে ধারাবাহিকভাবে ভুক্তভোগীর কাছে অর্থ দাবি করছে। এ সময় হোয়াটসঅ্যাপ নম্বর (+91 95214 15372) থেকে ফোন ও যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।