ঢাকাSunday , 14 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

Link Copied!

১৩০

এম জাফরান হারুন::

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধা (৩৫) কে হত্যার প্রচেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৪ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সোহাগ মৃধা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া ৯ নং ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।

পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে সাম্প্রতিক একটি হামলা ও হত্যাচেষ্টার মামলাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পিসিপিআর (PCPR) যাচাইয়ে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির‌্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকালে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে একদল লোক বাদীর শ্বশুরবাড়িতে প্রবেশ করে শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে। এ সময় সোহাগ মৃধা ধারাল দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আঘাতে তার বাম চোখের ভ্রুর ওপর গুরুতর জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সোহাগ মৃধার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানার মারামারি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারার মামলা এবং পূর্বের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির‌্যাতন দমন আইন সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সোহাগ মৃধা সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে স্থানীয়ভাবে আলোচনায় এসেছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।