ঢাকাSaturday , 12 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল

Link Copied!

২৭

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে শুরু হয়ে মেড্ডায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। এতে নয়টি নৌকা অংশ নেয়।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ। মাঝিদের ‘মারো টান, হেইয়ারে হেইয়া’ স্লোগান ও বৈঠার ছন্দে তিতাসের বুক হয়ে ওঠে প্রাণবন্ত। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় নৌকাবাইচ।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুটি নৌকা এবং তৃতীয় হয় নবীনগরের একটি নৌকা। বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি দেওয়া হয়।
মেড্ডায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম ও পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে এমপি শ্যামল বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি প্রতিবছর নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।