ঢাকাSunday , 21 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানবিক নেত্রী এমপি বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে প্রতিবন্ধী বেলালকে হুইলচেয়ার উপহার

Link Copied!

১১৬

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ইসরাফিলের ছেলে প্রতিবন্ধী বেলালের পাশে দাঁড়িয়েছেন মানবিক নেত্রী ও সংসদ সদস্য Bithika Binte Hossain। তাঁর পক্ষ থেকে বেলালকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে বেলাল। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, বাকপ্রতিবন্ধী এবং তার একটি হাতও বাঁকা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে নানা কষ্ট ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবনযাপন করে আসছিলেন তিনি। চলাচলের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ারের অভাবে বেলাল ও তার পরিবারকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো।
বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বেলালের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন। তাঁর পক্ষ থেকে হুইলচেয়ারটি বেলালের পরিবারের হাতে তুলে দেওয়া হলে আনন্দে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্যের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এমন মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে।
হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী বেলাল ও তার পরিবার আনন্দ প্রকাশ করে বলেন, “এটি আমাদের জন্য অনেক বড় উপহার। এখন বেলালের চলাফেরা অনেক সহজ হবে। আমরা মাননীয় এমপি ম্যাডামের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে এভাবেই দাঁড়াবেন মানবিক নেত্রী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।