ঢাকাThursday , 4 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রাসেল মাহমুদের গণসংযোগ ও সমর্থন কামনা

Link Copied!

৯৪

হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার ৬নং পাটোয়ারীর হাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
রাসেল মাহমুদ ইউনিয়নের আবুল খায়ের বেপারি বাড়ির বাসিন্দা এবং আবুল খায়েরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ৬নং পাটোয়ারীর হাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও খেলাধুলার প্রসার এবং সাধারণ মানুষের সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে তিনি মেম্বার পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
রাসেল মাহমুদ বলেন, “আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, তরুণ নেতৃত্ব হিসেবে রাসেল মাহমুদ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাসেল মাহমুদ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।