ঢাকাWednesday , 27 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগেও বেতন পেলেন না সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারী; জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতির ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

Link Copied!

১৪৬

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহার আর মাত্র একদিন বাকি। অথচ দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন-ভাতা না পেয়েই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

তাই তাদের মানবেতর অবস্থায় ঈদ উদযাপনের শঙ্কা দেখা গিয়েছে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শিক্ষক শাখা সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবিএম জাকারিয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেন, ইএফটি সিস্টেম চালুর পর শিক্ষকরা প্রতি মাসের শুরুতে বেতন পাওয়ার প্রত্যাশা করলেও বাস্তবে ১০-১৫ তারিখের আগে বেতন একাউন্টে জমা হচ্ছে না। ফলে ঈদের মতো বড় উৎসবের আগেও আর্থিক সংকটে পড়েছেন শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবার।

 

তিনি আরো লিখেন, “সরকার পরিবর্তন হয়, শিক্ষামন্ত্রী বদলায়, কিন্তু বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আমলেও ঈদ বোনাস ও বেতনের দাবিতে শিক্ষকরা ঈদের আগের দিন প্রেসক্লাবে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছেন। বর্তমানেও অবস্থা তথৈবচ।”

 

শিক্ষক নেতা এবিএম জাকারিয়া অভিযোগ করে লিখেন, মাউশি ও শিক্ষা বোর্ড শিক্ষকদের খাতা দেখার বিল ও অন্যান্য পাওনা বছরের পর বছর আটকে রেখে লভ্যাংশ ভোগ করছে। তারা ঈদের আগেই মে মাসের বেতন-ভাতা ও শতভাগ উৎসব ভাতা পরিশোধ এবং ইএফটি সিস্টেমের জটিলতা দূর করে প্রতি মাসের ১-৩ তারিখের মধ্যে বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কে শিক্ষক নেতারা বলছেন, শিক্ষক সমাজকে বঞ্চিত রেখে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। মানবিক দিক বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।