ঢাকাSunday , 24 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Link Copied!

১৭৬

গাজীপুর প্রতিনিধি:

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. রাব্বি, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান, ফয়সাল আহমেদ ও মো. হাফিজ বাপ্পি। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মো. হাফিজ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।