ঢাকাWednesday , 20 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

Link Copied!

১৯৭

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে খাইরুল (২৪) নামে এক অভিযুক্ত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ছনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া খাইরুল উপজেলার পাঁচরুখী ছনপাড়া এলাকার বাবুল ভূঁইয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ এর একটি দল মঙ্গলবার রাতে ছনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে খাইরুলকে আটক করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।