ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি এম জাফরান হারুন, শুভেচ্ছা বার্তায় কি বললেন! 

গিয়াস উদ্দিন গাজী
মে ২৫, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

৮৫
  • ডেক্স রিপোর্ট::

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাউফল উপজেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন (এম জাফরান হারুন)।

 

তিনি রোববার (২৪ মে-২৬) এক শুভেচ্ছা বার্তা দেন। সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন (এম জাফরান হারুন), বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

 

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আজহার মূল প্রতিপাদ্য। এই ঈদ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে এবং সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ‎

 

এম জাফরান হারুন বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদযাত্রায় সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে চলাচল করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন। ‎কোরবানির পশু কেনাবেচা, পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান।

এম জাফরান হারুন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা সবার দায়িত্ব। ‎তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ। দেশের সর্বস্তরের মানুষ যেন আনন্দ, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। (২৫/০৫/২০২৬)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।