ঢাকাFriday , 10 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ইসলামী ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

৪১

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে শুরু হয়ে ভবানীপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ভবানীপুর বাজারের গাজীপুর সাফারি পার্ক সড়কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. সফর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি মো. বায়জিদ মাহমুদ।

এছাড়া সদর উপজেলা শাখার সেক্রেটারি মো. রাফিক মনোয়ার সাঈদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মো. আল আমিন নাঈম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মো. মোফাজ্জল হোসাইন।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। র‍্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।