ঢাকাWednesday , 1 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির মামলা থেকে হুমকির অভিযোগ, যুবদল নেতাকে ঘিরে বিতর্ক

Link Copied!

১৫৪

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা এবং জামিনে মুক্তির পর মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মামলার বাদী নুরুদ্দিন খন্দকারের অভিযোগ, গত ৭ ও ৮ জুন রুদ্রপুর এলাকায় তার জমিতে বালু ভরাটের কাজ চলাকালে শামীম ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে জয়দেবপুর থানায় মামলা করা হয়। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশ শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

বাদীর অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পরও শামীম মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১৩ জুন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৪৫) করা হয়। তবে শামীম শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, উপজেলা আহ্বায়ক নাজিম সরকার এবং জেলা আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।