ঢাকাWednesday , 2 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Link Copied!

১৩

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় করা হয়।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল-ঢাকা মহাসড়ক থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাটখিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাটখিল-ঢাকা মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম।

আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু এবং উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ কর্মসূচিতে অংশ নেওয়া সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদান রয়েছে। একই সাথে তিনি বিগত দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সফল অভিজ্ঞতার চিত্রও তুলে ধরেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, আবু ছায়েদ চৌধুরী, লেয়াকত আলী ভুট্টো, আনিছ আহমেদ হানিফ, গোলাম মোস্তফা ভুইয়া, মোঃ ইউনুছ, ভিপি ওমর ফারুক, মিজানুর রহমান, শাহজাহান সাজু, বিপুল ইসলাম, সদস্য মোবারক হোসেন পাপ্পু, শাহ জালাল , নূর নবী চৌধুরী, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ওমর ফারুক, ইমরান হোসেন কিরণ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ দুলাল, সদস্য সচিব মাসুদ হাজী, নোয়াখালী জেলা ওলামাদলে যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ শারাফাত উল্যাল্যাহ , সদস্য মাওলানা মোঃ শাহজাহান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, সদস্য সচিব এস আর শাকিল, যুগ্ম আহ্বায়ক রিগান, মনির হোসেন শুভ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মিজানুর রহমান বেপারী, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন, উপজেলা ছাত্রদলের নেতা অশ্রু বিন্দু পাটোয়ারী, দেলোয়ার হোসেন, রিয়াজ খন্দকার, রনি মিজি, সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।