নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনা ও বীরত্বকে ধারণ করে ‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, ঘোষিত এই কমিটিতে জুলাই আন্দোলনের সম্মুখসারির সাহসী ও বীর যোদ্ধা মো: ফাইজুল আকনকে আহ্বায়ক এবং আন্দোলনের অন্যতম অগ্রনায়ক মো: মেহেদী হাসান শেখ মিদুলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন পিরোজপুর জেলার অত্যন্ত সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন— মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এমপি, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই এমপি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান।
কমিটি ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবগঠিত পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক মো: ফাইজুল আকন বলেন, “জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের ঐক্যবদ্ধ করা, তাদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তাদের সার্বিক স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যেই এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি অত্যন্ত সুদৃঢ় কণ্ঠে বলেন, “সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি, জননেতা রুহুল আমিন দুলাল এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই এমপি এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন মহোদয়ের প্রতি একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খানসহ সকল নেতৃবৃন্দের প্রতি, যাদের বলিষ্ঠ দিকনির্দেশনা আমাদের এই পথচলাকে আরও বেগবান করবে।”
কমিটির নবনির্বাচিত সদস্য সচিব মো: মেহেদী হাসান শেখ মিদুল বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে পিরোজপুর জেলার প্রকৃত জুলাই যোদ্ধাদের সঠিক তথ্য ও ডাটাবেজ সংরক্ষণ করা, তাদের ন্যায্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলিষ্ঠভাবে তুলে ধরা এবং যেকোনো সামাজিক ও মানবিক সংকটে তাদের পাশে দাঁড়ানো আমরা কোনো বিভেদ বা দূরত্বে বিশ্বাসী নই; বরং শৃঙ্খলা, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, পিরোজপুর জেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই নবগঠিত কমিটি জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে এবং যোদ্ধাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় এক অবিস্মরণীয় ভূমিকা পালন করবে। এ সময় তারা জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পিরোজপুর জেলা শাখার এই বিশেষ অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক আল মিরাজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


