এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি
তজুমদ্দিন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিনের আহ্বানে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,তজুমদ্দিন থানা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রব, সেক্রেটারি মহিউদ্দিন, খেলাফত মজলিস, তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও মোহাম্মদ বনি আমিন উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
পরে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


