ঢাকাSaturday , 13 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর শিবপুরে গাছের চারা শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

Link Copied!

৯১

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে ১৩ জুন ২০২৬ ইং শনিবার দুপুরে ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ ও অন্যান্য ব্যক্তিবর্গ গন। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন,এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ,জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,সুন্দর ও বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব মোকাবিলা করার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ এর কোনো বিকল্প নেই। শিবপুরের জনসাধারণ কে আরও বেশি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠান শেষে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন উপস্থিত নেতৃবৃন্দ সকলকে বলেন ,পরিবেশ সংরক্ষণে সকলকে অন্তত একাধিক গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।