ঢাকাWednesday , 1 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোচনাহার বাজারে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ পোরশা উপজেলা প্রশাসনের

Link Copied!

৪৪

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার বাজারে সাধারণ মানুষের আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে পোরশা উপজেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ব্যাংকিং সেবার অভাব দূর হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

জানা গেছে, নোচনাহার বাজার এবং আশপাশের এলাকার ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রবাসী পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ এতদিন ব্যাংকিং সেবা গ্রহণের জন্য দূরবর্তী এলাকায় যেতে বাধ্য হতেন। নতুন এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়েই নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা প্রেরণ ও গ্রহণ, বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সহজেই পাওয়া যাবে।

উপজেলা প্রশাসনের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে জনগণের সময় ও যাতায়াত ব্যয় কমবে, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে গ্রামীণ জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নোচনাহার বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং সেবাটি চালু হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

পোরশা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নোচনাহার বাজারে ব্যাংকিং সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।