ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ১৪ বছরের দত্তক নেওয়া শিশু কে নির্যাতন গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি।
ডিসেম্বর ৩১, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

১২

দত্তক নেওয়া কন্যা শিশুর (১৪) উপর নির্যাতনের অভিযোগে এডলিন বিশ্বাস (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম জানিয়েছেন- নগরীর পুলিশ লাইন আমবাগান এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানিয়েছেন-এ ঘটনায় দুইজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে থানার এসআই আবদুল মাজেদ। মামলার আসামিরা হলেন-ড্যান অধিকারীর স্ত্রী এডলিন বিশ্বাস (৪০) এবং এডলিনের ভাই পিটার বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ বছর আগে দত্তক নেওয়া এক শিশুকে মারধর করতো এডলিন ও তার পরিবারের সদস্যরা।

গত কয়েকদিন ধরে ওই কন্যা শিশুকে যৌন নিপীড়ন চালায় এডলিনের ভাই জনি বিশ্বাস। কিশোরীকে যৌণ নিপীড়নে জনিকে সহায়তা করতো বোন এডলিন।

দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চললেও সোমবার দিবাগত রাতে গোপনে ওই কন্যাশিশু বিষয়টি সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়।

এরপর রাতেই অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলার বাদি সাব-ইন্সপেক্টর (এসআই) আবদুল মাজেদ বলেন, শিশুটিকে ছোট বেলায় দত্তক নেয় এডলিনের পরিবার। বর্তমানে মেয়েটির বয়স ১৪ বছর। বাসার কাজ করানোর পাশাপাশি অনেকদিন ধরে মেয়েটির উপর শারীরিক ও যৌণ নির্যাতন চালায় এডলিন ও তার ভাই জনি। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।