ঢাকাSaturday , 20 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা।

Link Copied!

৬৭

বরিশাল ব্যুরো : জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদ, বরিশাল বিভাগের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোঃ আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানা, সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাহফুজ ইসলাম সবুজ।

আরও ছিলেন সহ-সভাপতি ৫২’র বাংলা সংবাদ মাল্টিমিডিয়ার কাজী ওয়াহেদ মুরাদ, তালাশ বিডি অনলাইন নিউজের বরিশাল সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম এবং দৈনিক ঐশী বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হাফেজ মোঃ জাকারিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতারা বরিশালের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক-সন্ত্রাস নির্মূলে পুলিশ কমিশনারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ কমিশনার ডিআইজি মোঃ আশিক সাইয়ীদ শুভেচ্ছা গ্রহণ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং বরিশালকে নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে মিডিয়ার সহযোগিতা চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।