ঢাকাWednesday , 1 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেওয়ারিশ কুকুরে নওগাঁর নিয়ামতপুরে বাড়ছে গবাদিপশুর প্রাণঘাতী, জলাতঙ্ক বিস্তারের শঙ্কা

Link Copied!

৬০

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে বে ওয়ারিশ কুকুরের উপদ্রব। আর ওসব কুকুরের মাধ্যমে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে সম্প্রতি নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে একই দিনে ১০ গবাদিপশু কুকুরের আক্রমনের শিকার হয়েছে। হঠাৎ করে বুঝে উঠার আগেই মৃত্যু হয়েছে দুইটি গবাদি পশুর।

গত ৩০ জুন,সুমন নামে একজন দু:খ প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেন,নিয়ামতপুর এখন কুকুরের দখলে, ইচ্ছে মতো গবাদি প্রাণীর উপরে করছে আক্রমণ, কেউ বা ঘটনাস্থলে মৃত্যুবরণ করছে কেউবা আবার তিলে তিলে মৃত্যু পথে পতিত হচ্ছে।
ঠিক আজ সকালে আমার এক আত্মীয়র গর্ভবতী গাভী জলাতঙ্ক হয়ে মৃত্যুবরণ করলো। তারা জানাই আমার গরুকে মাঠে রাখতাম সেখানেই হয়তোবা কুকুরের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল। আজ আমি শেষ,হারালাম প্রিয় প্রাণীটিকে।

বিশেষজ্ঞদের মতে, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা জরুরি। তবে কুকুর নিধন করা যাবে না। কারণ এ নিয়ে ২০১২ সালে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।সেজন্য বেওয়ারিশ/পালিত কুকুরকে টিকা দেয়া এবং পুরুষ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ করা জরুরী।

নিয়ামতপুরে কোনো শিশু বা গবাদিপশুকে কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। আক্রান্ত পশুকে তাৎক্ষণিক নিরাপদ দূরত্বে বেঁধে আলাদা (কোয়ারেন্টাইন) রাখতে হবে এবং স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-র‍্যাবিস টিকা (ARV) নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।