ঢাকাSaturday , 12 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ কৃষকদল নেতা আমিনুলের

Link Copied!

৩৫

নিজের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলা কৃষক দলের আয়োজনে এক প্রতিবাদ বিবৃতিতে আমিনুল ইসলাম দাবি করেন, সম্প্রতি তার নাম ও কর্মকাণ্ডকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে জমি দখলসহ নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, গাজীপুর সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জিলাল উদ্দীনের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিরোধের সৃষ্টি হয়। তার অভিযোগ, জিলাল উদ্দীন দলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গা-জমি সংক্রান্ত বিরোধে জড়িত হচ্ছিলেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়। পরে বিষয়টি সাংগঠনিকভাবে বিবেচনা করে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়।
আমিনুল ইসলাম দাবি করেন, শোকজ নোটিশের কারণে ক্ষুব্ধ হয়ে জিলাল উদ্দীন তার বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করছেন। তার অভিযোগ, সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন ব্যক্তির মাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিবৃতিতে জিলাল উদ্দীনের বিরুদ্ধে একটি হত্যা মামলায় আসামি হিসেবে নাম থাকার বিষয়টিও উল্লেখ করেন আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানান।
আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে প্রচারিত জমি দখলসহ অন্যান্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কারও কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না করে যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত।
একই সঙ্গে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান গাজীপুর সদর উপজেলা কৃষকদলের এই নেতা। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন,সিনিয়র যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান খান শুভ,ভাওয়াল ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন খান ও সাধারণ সম্পাদক সেলিম কাইয়া,পিরোজালি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক সরকার,ও ভাওয়ালগড় কৃষক দলের সহ-সভাপতি জমির আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।