ঢাকাThursday , 10 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জের মসজিদ-মাদ্রাসা ও উপাসনালয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দীপু

Link Copied!

৬৪

রূপগঞ্জের মসজিদ-মাদ্রাসা ও উপাসনালয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দীপু

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের পাশে থাকার উদ্যোগ

রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু। রূপগঞ্জের বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গির্জা ও অন্যান্য উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজনের সময় তাঁর সহযোগিতা পাচ্ছে। ধর্ম-বর্ণের ভেদাভেদ না করে মানুষের কল্যাণে কাজ করার এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, একটি এলাকার সার্বিক উন্নয়ন শুধু রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও সামাজিক সংগঠনগুলোর পাশে দাঁড়ানোও জনকল্যাণের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি দীপুর সহযোগিতামূলক কর্মকাণ্ড রূপগঞ্জে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা দিচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও রূপগঞ্জের ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পাশে থেকে তিনি তাঁর সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবেন।

— নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আরিফুল ইসলাম আরিফ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।