ঢাকাMonday , 22 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২৩ জুনের সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

Link Copied!

৫৮

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পরে বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশ গঠনের কাজ চলছে। এই সময়ে জাতি আর কোন অস্থিরতা চায় না। আগামীকাল ২৩ জুন ২০২৬, মঙ্গলবার পরাজিত স্বৈরশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে সেই বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

২২ জুন ২০২৬, সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই আহবান জানান। প্রশ্ন রেখে মাওলানা ইউনুছ আহমদ বলেন, সেনা মোতায়েন করার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। উৎখাতের দুই বছর পরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা করার এই মাত্রার সক্ষমতা আছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ বিষয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে সেই শক্তি মোকাবিলায় এখন সেনা দরকার আছে বলে মনে করি না।

মাওলানা ইউনুছ আহমদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহবান রেখে বলেন, জাতির সাথে আপনারা যে অপরাধ করেছেন তার দায় স্বীকার করুন। অপরাধ স্বীকার করে নিন। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। যারা অপরাধের সাথে জড়িত তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। তা না করে যদি আপনারা সহিংসতা করতে চান তাহলে আপনাদের বিস্মৃতি আরো ত্বরান্বিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।